ফোন করলেই ঘরের সামনে খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৫ মে, ২০২০

ফোন করলেই ঘরের সামনে খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ!






বিবিপি নিউজ: করোনা ভাইরাসের কারণে লকডাউন চলায় তুরস্কের নাগরিকরা ঘর থেকে বের হতে পারছেন না। এই অবস্থায় প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন দেশটির পুলিশ সদস্যরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটি ও খাদ্যসামগ্রী বিতরণ করছে তারা।

কারফিউর মধ্যে নাগরিকদের যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য তুর্কি পুলিশ বিশেষ কল সার্ভসের ব্যবস্থা করেছে। কল পেলেই রুটি বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন তারা। করোনাভাইরাস মোকাবেলায় নাগরিকদেরকে ঘরে রাখতে তুর্কি সরকারের উদ্যোগগুলোর আওতায় পুলিশ এই সেবা প্রদান করছে।

Pages