৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ালো পঞ্জাব - BBP NEWS

Breaking

রবিবার, ১৭ মে, ২০২০

৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ালো পঞ্জাব









বিবিপি নিউজ:
করোনা ভাইরাস সংক্রমণে এড়াতে কেন্দ্রীয় সরকারের ঘোষিত গোটা দেশে তৃতীয় পর্যায়ের লকডাউন শেষ হওয়ার দু'দিন আগেই ফের লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ১৮ মে থেকে পঞ্জাবে কার্ফু থাকবে না। তবে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। ১৮ মে থেকে অধিকাংশ দোকান ও ছোটো ব্যবসা চালুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ভাইরাস সংক্রমিত এলাকায় বহাল থাকবে কঠোর ব্যবস্থা।

Pages