বিবিপি নিউজ: ট্যুইট করে CBSE দশম ও একাদশ শ্রেণির পরীক্ষার পিছনোর কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী! শুক্রবার ১৬'ই মে বিকেল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন আগামী সোমবার CBSE দশম ও একাদশ শ্রেণির বোর্ডের অসম্পূর্ণ থাকা পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী টুইটারে জানিয়েছেন, অতিরিক্ত কিছু প্রযুক্তিগত বিষয় পর্যালোচনার কারণে নির্ঘণ্ট চূড়ান্ত করায় বিলম্ব হচ্ছে। এই কারণে এ দিন বিকেলের বদলে সোমবার CBSE ওই ঘোষণা করবে। এর জেরে তৈরি হওয়া অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন।
Dr Ramesh Pokhriyal Nishank
✔@DrRPNishank
#CBSE is taking into consideration some additional technical aspects before finalizing the datesheets of the board exams of classses 10th and 12th, due to which, the datesheets will now be released by Monday i.e. 18-05-2020. Inconvenience caused is sincerely regretted.
প্রসঙ্গত, করোনা ভাইরাসের জেরে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বন্ধ স্কুল কলেজ। দেশব্যাপী লকডাউন আরোপ করা হলে CBSE দশম ও একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা অসম্পূর্ণ থেকে গিয়েছে। যে সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি, সেগুলি ফের আয়োজিত হবে বলে এর আগে ঘোষণা করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তারই প্রেক্ষিতে এ দিন সকালে পোখরিয়াল ঘোষণা করেন, বিকেল পাঁচটার সময় উল্লিখিত পরীক্ষাগুলির নির্ঘণ্ট প্রকাশ করা হবে। কিন্তু বিকেলে ৫ টার আগে কেন্দ্রীয় মন্ত্রী ট্যুইট করে জানান আগামী সোমবার জানানো হবে।
