বিবিপি নিউজ: বেছে বেছে তৃনমূল সমর্থকদের ত্রাণ দেওয়ার অভিযোগ,এর জেরে তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করলেন গ্রামবাসীরা। ঘটনাটির পশ্চিম মেদিনীপুরের পিংলার ধনেশ্বরপুর এলাকার। গ্রামবাসীদের মারে মাথা ফাটে ২ তৃণমূলকমীর। পাশাপাশি তৃণমূল কর্মীদের দোকান ও মোটরসাইকেলেও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। তৃনমূল কর্মীদের অভিযোগ বিজেপি লোক খ্যাপাচ্ছে। এর জেরেই এই ঝামেলা।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, শনিবার পিংলা ব্লকের ধনেশ্বরপুর এলাকার সাঙ্গাড়ে ঘূর্ণিঝড় আমফান বিধ্বস্তদের ত্রিপল বিতরণ করে তৃণমূল। ত্রাণ বিতরণ করতে গ্রামে গিয়েছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এরই মধ্যে ত্রাণ না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীদের একাংশ। তাদের অভিযোগ, বেছে বেছে তৃণমূল সমর্থক পরিবারগুলিকে ত্রাণ দেওয়া হচ্ছে। যাদের প্রকৃতই ত্রাণ দরকার তারা পাচ্ছে না। অনুষ্ঠান শেষে মন্ত্রী সৌমেন মহাপাত্র এলাকা ছাড়তেই তৃণমূল কর্মীদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। শুরু হয় ব্যাপক মারধর। তৃণমূলকর্মীদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। আগুন দেওয়া হয় তৃণমূল কর্মীদের দোকানেও। গ্রামবাসীদের মারে আহন হন স্থানীয় তৃণমূল নেতা বিষ্ণুপদ সিং ও গঙ্গারাম দে। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।
