ফের অর্জুন সিং-এর বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ! - BBP NEWS

Breaking

রবিবার, ৩১ মে, ২০২০

ফের অর্জুন সিং-এর বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ!



বিবিপি নিউজ: লকডাউন ভঙ্গ করার অপরাধে ফের বারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা দায়ের করলেন বীজপুর থানার পুলিশ। শনিবার হালিশহর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের পর। সেই কর্মীর বাড়িতে যান অর্জুন সিং। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। এতেই লকডাউন ভঙ্গ হয়েছে বলে দাবি পুলিশের। 

অভিযোগ, শুক্রবার রাতে হালিসহরের খাসবাটিতে বিজেপি কর্মী রাজু দের বাড়ি ভাঙচুর করে তৃণমূলি গুন্ডারা। সেই রাতে বাড়িতে ছিলেন না রাজু। জামাইষষ্ঠী পালন করতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে তাঁর বাড়ির জানলার কাচ সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে দেয় দুষ্কৃতীরা। এমনকী তাঁর বৃদ্ধ বাবাকে দুষ্কৃতীরা মারধর করে বলেও অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে শনিবার সেখানে গিয়েছিলেন অর্জুন সিং। অভিযোগ, তখন তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূলকর্মীরা। সাংসদকে হেনস্থা করা হয়। এর পর হামলাকারীদের বদলে সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বীজপুর থানার পুলিশ। 

Pages