কাল থেকে রাজ্যে খুলছে না মসজিদ, আহ্বান ইমাম সংগঠনের! - BBP NEWS

Breaking

রবিবার, ৩১ মে, ২০২০

কাল থেকে রাজ্যে খুলছে না মসজিদ, আহ্বান ইমাম সংগঠনের!



বিবিপি নিউজ: চতুর্থ দফা লকডাউনের শেষ দিন আজ। আগামী কাল অর্থাৎ ১ জুন রাজ্য তথা দেশ জুড়ে একগুচ্ছ বিধিনিষেধ নিয়ে খুলছে লকডাউন। আর এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান নিয়ম মেনে মন্দির,মসজিদ-সহ সমস্ত ধর্মীয় স্থান খোলার নির্দেশ দিয়েছে। 

কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সহমত নন রাজ্যের ইমামদের সংগঠন। তাদের দাবি, এই মুহূর্তে মসজিদ খোলা মোটেই নিরাপদ নয়। তাই লকডাউনের মধ্যে যে ভাবে নামিজ পড়া হয়েছে সেই ভাবেই নামাজ পড়া চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন তাঁরা। 
বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া জানিয়েছেন, ‘এখনো পরিস্থিতি ভয়াবহ। তাই আমাদের পরামর্শ এতদিন যেভাবে নমাজ পড়া হত সেভাবেই নমাজপাঠ জারি থাকুক। আমরা মসজিদ কমিটিগুলি ও ইমামদের কাছে আহ্বান জানাব যে মসজিদের দরজা খুলবেন না। মসজিদ আরও এক মাস খোলা না হলেও কোনও সমস্যা নেই।’তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন ১ জুন থেকে ধর্মস্থল খোলা যাবে। কিন্তু আমাদের কাছে তার কোনও লিখিত নির্দেশিকা নেই। ফলে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারছি না।’

Pages