বিবিপি নিউজ,রাজকুমার দাস: হাওড়ার কাঁকড়া পাড়া আমরা সবাই ক্লাব এর উদ্যোগে এক মহতি অনুষ্ঠান হয়ে গেল ক্লাব প্রাঙ্গণে। ক্লাবের সদস্যরা প্রতিবছর ঈদ উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠান করে থাকে কিন্তু এই বৎসর করোনা এবং আমফান এর জন্য অনুষ্ঠান বাতিল করে সেই টাকা দিয়ে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল দুস্ত মানুষের হাতে দিলেন সামাজিক দূরত্ব বজায় রেখে। এই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরে এলাকার মানুষ ও ক্লাবের সদস্যরা সবাই খুশি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রঘু নন্দী প্রাক্তন কোচ মহামাডান ক্লাব, রাজদীপ নন্দি কোচ কলকাতা এশিয়ান ক্লাব, সুবীর ঢালী আই.সি, চ্যাটার্জী হাট থানা , শেখ হামিদ ক্লাব প্রেসিডেন্ট, শেখ আহাম্মদ সাইফ ক্লাব সম্পাদক প্রমুখ।
