সাইকেল চুরি করে চিঠি লিখলেন ‌চোর; বিকলাঙ্গ সন্তানের কাছে যেতে হবে, সাইকেলটি নিচ্ছি, ক্ষমা করবেন! - BBP NEWS

Breaking

শনিবার, ১৬ মে, ২০২০

সাইকেল চুরি করে চিঠি লিখলেন ‌চোর; বিকলাঙ্গ সন্তানের কাছে যেতে হবে, সাইকেলটি নিচ্ছি, ক্ষমা করবেন!

 
 


বিবিপি নিউজ: লকডাউনে ঘরে ফিরতে পরিযায়ী শ্রমিক চুরি করলেন সাইকেল। এখানেই শেষ নয় সাইকেল চুরি করার পর সাইকেল মালিকের বাড়িতে লিখলেন চিঠি।  'আমায় পারলে ক্ষমা করবেন। আমি দোষী। আপনার সাইকেলটি নিয়ে আমি যাচ্ছি। আমার সন্তান বিকলাঙ্গ, ওর কাছে যেতে হবে আমায়। বরেলি অবধি পৌঁছতে হবে আমায়।' এভাবেই সাইকেল চুরি করে একটি চিঠি লিখে গেলেন এক ব্যক্তি।

এক দৈনিক খবরের প্রতিবেদনে খবরটি  প্রকাশ হতেই  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চোরের লেখা মানবিক চিঠি। এরপরেই  অনেকেই প্রশ্ন তুলছেন, সত্যিই কি দায়ী সেই ব্যক্তি যে নিরুপায় হয় সাইকেল নিয়েছে, নাকি এই সমাজ তাকে বাধ্য করে এভাবে সাইকেল চুরি করাতে।

পরিযায়ী শ্রমিকরা লকডাউনের মধ্যে হাজার হাজার কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে চাইছেন। এদের মধ্যে ঘরে ফিরতে গিয়ে বেঘোরেও প্রান হারিয়েছেন অনেক শ্রমিক।‌ রেল দূর্ঘটনা থেকে বাস অথবা ট্রাক দূর্ঘটনায় প্রান কেড়েছে। তবুও জীবনের ঝুকি নিয়ে পায়ে‌ হেঁটে বা সাইকেলে পাড়ি দিয়েছেন হাজার কিলোমিটারের বেশি পথ।  শ্রমিক স্পেশাল ট্রেন চালু হলেও তা অপর্যাপ্ত। অনেকের কাছে টিকিটের দাম দেওয়ার ক্ষমতা নেই।

তেমনই এক হতভাগ্য পরিযায়ী শ্রমিক হলেন বরেলির মহম্মদ ইকবল। তিনি সোমবার রাতে রাজস্থানের ভারতপুরের রারাহ গ্রাম থেকে একটি সাইকেল চুরি করেন। সাইকেল মালিক সাহেব সিংয়ের উদ্দেশে একটি চিঠি লিখে দেন তিনি। বারান্দা সাফ করতে গিয়ে সেই চিঠিটি পান সাহেব। চিঠিতে লেখা, 'আমি একজন শ্রমিক, হতভাগ্যও বটে। আমি দোষী আপনার চোখে। আমি আপনার সাইকেল নিয়ে যাচ্ছি, আমায় ক্ষমা করে দেবেন। আমায় বরেলি অবধি যেতে হবে। আমার একটি বিকলাঙ্গ শিশু আছে। তার জন্য আমাকে বাড়ি যেতেই হবে। আমার কাছে আর কোনও বিকল্প নেই'।

Pages