বিবিপি নিউজ: রাজ্যে আড়াই হাজার মারন ভাইরাস সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে। গুটি গুটি পায়ে মৃতের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। ফলে মোট মৃতের সংখ্যা ২৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট করোনামুক্তের সংখ্যা হল ৮৯২ জন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ১,৪৫২ জন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি জানিয়েছেন শনিবার নতুন করে ১১৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫৬৭ জন।
শনিবার, ১৬ মে, ২০২০
