বিবিপি নিউজ: পৃথিবীর আলো দেখার আগেই চলে গেলেন না ফেরার দেশে। নিকৃষ্ট ঘটনা নাড়িয়ে দিয়েছে পশু প্রেমী মানুষদের। কয়েকদিন আগেই গোটা বিশ্বকে চমকে দিয়েছিল অষ্ট্রেলিয়ার অগ্নি গ্রাসে ধ্বংসের মুখে জঙ্গল থেকে ১০০-এর বেশি কোয়ালার বাচ্চা উদ্ধারের ঘটনা। এবার সেই অবলা প্রানীই জীবনযুদ্ধে লড়াই করে চলেছেন পৃথিবীর অপর প্রান্তে।
ঘটনাটি ওড়িশার ভুবনেশ্বরের সামান্তারাপুর এলাকায়। এক পথ কুকুরকে রড নিয়ে আক্রমন করলেন এক মহিলা। রডের আঘাতে রাস্তার উপর সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে শুধু ওই মহিলাই নয় মহিলার সঙ্গে প্রতিবেশী আরও কিছু মানুষ যুক্ত হন । তবে কী জন্য এই আক্রমণ, সেটা জানা যায়নি।
এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। উদ্ধার করার সময়ই দেখা যায়, কুকুরটি অন্তঃসত্ত্বা। ওইরকমভাবে মারার পর হাসপাতালেই দুটি অপরিণত বাচ্চার জন্ম হয়। একটি ইতিমধ্যেই মারা গেছে, আরেকটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মা-কুকুরটি এখন কিছুটা সুস্থ আছে। কিন্তু তার সন্তানের কী হবে, তা এখনই বলতে পারছেন না ডাক্তাররা। ইতিমধ্যে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে থানায়। পুলিশও যথাযথ সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়েছে এই খবর।
