বিবিপি নিউজ: সময় শেষ হওয়ার আগেই করোনা অতিমারির সংকটের মধ্যে পদত্যাগ ঘোষণা করলেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবার্তো আজেভেডো। সংস্থাটি যখন করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলা করছে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছে এমন সময় এই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ-খবর জানিয়েছে।
করোনা মহামারিতে বিশ্ব বাণিজ্য সংকুচিত হয়ে পড়েছে। আর্থিক মন্দার পর অর্থনীতি নিম্নগামী।
ট্রাম্পের অভিযোগ, বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করছে। আজেভেডো জানিয়েছেন, মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সংস্থার জন্য তা মঙ্গলজনক। তিনি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা হয়তো যথার্থ নয় কিন্তু এটি সবক্ষেত্রে প্রযোজ্য। এটিই বিশ্বকে জঙ্গলের আইন থেকে রক্ষা করছে, অন্তত বাণিজ্যের ক্ষেত্রে।
