বিবিপি নিউজ: বিগত ২০ বছরে গোটা বিশ্বকে পাঁচবার কাঁদিয়েছে জনাবহুল চীন। আর নয়, এটা বন্ধ হওয়া প্রয়োজন। করোনা সংক্রমণের জন্য চীনকে দায়ী করে এভাবেই কড়া ভাষায় সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন। তিনি বলেন, সারা বিশ্বে আড়াই লাখের বেশি মানুষের মৃত্যুর দায় চীনের।
উহানের ল্যাবরেটরি অথবা মার্কেট, যেখান থেকেই এই মারণ ভাইরাস ছড়াক না কেন, এই দায়ভার বেইজিংয়ের। ‘আমরা বারবার চীনের আঘাত মেনে নেব না।’ ১২'ই মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এভাবেই কড়া ভাষায় কথা বললেন ওব্রায়েন। তিনি বলেছেন, ‘সার্স, অ্যাভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু পর এখন কোভিড-১৯, সব সময় সারা বিশ্বকে স্বাস্থ্য বিপর্যয়ের সামনে দাঁড় করিয়েছে চীন।’পঞ্চম আঘাতের কথা উল্লেখ না করলেও তথ্য-প্রমাণ খাঁড়া করে চীনকে কোণঠাসা করেছেন মার্কিন উপদেষ্টা। আমেরিকা চীনে চিকিৎসক দল পাঠিয়ে ভাইরাসের উৎস খোঁজার কথা বললেও সে পথে যেতে নারাজ বেইজিং। কিন্তু এ নিয়ে পঞ্চমবার চীনের জন্য গোটা বিশ্ব কাঁদছে। মারন ভাইরাস করোনার জেরে ইতিমধ্যে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন প্রায় তিন লাখ, আক্রান্ত ৪৭ লাখেরও বেশি। শুধু আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৮৩ হাজারের বেশি, আক্রান্ত ১৪ লাখ।
