সুখবর! দেশে সুস্থের সংখ্যা ৮৬ হাজারের বেশি, আক্রান্ত দু‌'লাখ ছুঁই ছুঁই - BBP NEWS

Breaking

রবিবার, ৩১ মে, ২০২০

সুখবর! দেশে সুস্থের সংখ্যা ৮৬ হাজারের বেশি, আক্রান্ত দু‌'লাখ ছুঁই ছুঁই

বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে আস্তে শিথিল হচ্ছে দীর্ঘ দু'মাসের বেশি সময় ধরে চলা লকডাউন। এর পাশাপাশি থাকছে এক গুচ্ছ নির্দেশিকা। মারণ ভাইরাস সংক্রমণের সংখ্যা প্রায় দু'লাখ ছুঁই ছুঁই গোটা দেশে। মৃতের সংখ্যাও বাড়ছে প্রত্যেক‌দিন। এর পাশাপাশি সুস্থের সংখ্যাও বাড়ছে। সাফল্য পেয়েছেন চিকিৎসকেরা।

গত ২৪ ঘন্টায় গোটা দেশে মারণ ভাইরাস করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বাড়ল ৮ হাজার তিনশো ৮০ জন। বিগত ২৪ ঘণ্টায় আরও একশো ৯৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে ৫ হাজার ১৬৪ জন ভাইরাস সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন।
দেশে মোট আক্রান্তের সংখ্যা  ১ লক্ষ ৮২ হাজার ১৪৩ জন। তবে আক্রান্ত ও মৃতের পাশাপাশি সুস্থের সংখ্যাও বেড়েছে। গোটা দেশে ৮৬ হাজার ৯ শো ৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Pages