চাঞ্চল্যকর তথ্য, ২০২০ শেষে ৬৭ কোটি ভারতীয় করোনায় আক্রান্ত হবেন! - BBP NEWS

Breaking

শনিবার, ৩০ মে, ২০২০

চাঞ্চল্যকর তথ্য, ২০২০ শেষে ৬৭ কোটি ভারতীয় করোনায় আক্রান্ত হবেন!






লকডাউন ৪ উঠে গেলেই ভারতে করোনা সংক্রমণ পুনরায় বাড়বে। সেইসঙ্গে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছে যাবে।

বিবিপি নিউজ: করোনা, আমফান,দাবানল,ভূমিধস,বন্যা সহ একাধিক বিপর্যয়ে বিপর্যস্ত ভারত। একের পর এক হানায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও করোনা আক্রান্ত নেহাত কম নয়‌। গোটা বিশ্বের আক্রান্তের তালিকায় দশম স্থানে রয়েছে গঙ্গা নদীর দেশ ভারত। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে। প্রায় তিন মাসের কাছাকাছি সময় ধরে মোটা চার দফায় চলেছে লকডাউন। এরই মাঝে উদ্বেগ বেড়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে খুলে গিয়েছে বাজার, অফিস-কাছারি। ওড়িশা ও পশ্চিমবঙ্গ বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান তান্ডব, অরুনাচল প্রদেশে ভূমিধসে, অসমে বন্যা, উত্তরাখণ্ডে দাবানল, রাজস্থান,মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে সহ একাধিক রাজ্যে পঙ্গপালের হানায় বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে, ফলে বেড়ে চলেছে মারণ ভাইরাস‌ করোনা সংক্রমণের সংখ্যা পাশাপাশি মৃতের সংখ্যাটাও বেড়েছে।


বর্তমান প্রেক্ষিত বিবেচনা করে আরও দু-সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানো যায় কি না, তার বাইরে করোনা নিয়ে কেন্দ্রের আলোচনার মতো আর কোনও বিষয় নেই। ঠিক সেই সময় দেশের  বিজ্ঞানী ও চিকিত্‍‌সক মহলে আলোচনা বা বিতর্কের বিষয় কিন্তু একটিই-- করোনা ভাইরাসের সংক্রমণ কবে শিখরে পৌঁছবে।  বিজ্ঞানীদের একাংশের ধারণা, জুলাইয়ের শুরুতেই ভারতে করোনা সংক্রমণ শিখর ছোঁবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO-র বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাইয়ের শেষ থেকেই ভারতে করোনা সংক্রমণের হার কমতে থাকবে। অন্য দিকে, আন্তর্জাতিক রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের মতে, সেপ্টেম্বরের আগে ভারতে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছবে না। সবটাই জল্পনা। তবে, এটাও ঠিক প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতীয়দের মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। এমত অবস্থায় সবকিছু বিশ্লেষণ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস (Nimhans)-এর ডাক্তাররা বলছেন, লকডাউন ৪ উঠে গেলেই ভারতে করোনা সংক্রমণ পুনরায় বাড়বে। সেইসঙ্গে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছে যাবে। নিমহ্যান্সের ধারণা, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ভারতের মোট জনসংখ্যার অর্ধেক করোনার শিকার হবে। বছর শেষে প্রাণঘাতী ভাইরাসে ৬৭ কোটি ভারতীয় আক্রান্ত হবেন।

Pages