শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ বাবদ সহায়তা প্রদান করা হয়। এদিন জেলাশাসকের দপ্তরে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রী এই সহায়তা প্রদানের কথা জানান। বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিগ্রস্ত বাড়ি পুননির্মাণ এবং কৃষিজ সম্পত্তির ক্ষতিপূরণ বাবদ বেশ কিছু চাষীর হাতে কৃষকবন্ধু প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়। কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, আইন মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক বিজয় ভারতী, জেলা সভাধিপতি শম্পা ধাড়া, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, সহ সভাধিপতি দেবুটুডু সহ আরও আধিকারিকরা। এদিন শংসাপত্র পেয়ে খুশি চাষীরা।