ধূপগুড়িতে পরিযায়ী শ্রমিকদের বাস উল্টে জখম ৩২ - BBP NEWS

Breaking

রবিবার, ১৭ মে, ২০২০

ধূপগুড়িতে পরিযায়ী শ্রমিকদের বাস উল্টে জখম ৩২




বিবিপি নিউজ: ফের দূর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস। এবার ঘটনাস্থল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকায়। জানা গেছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। গুরুতর জখম হয়েছেন বাসের ৩২ জন শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে, রবিবার কাকভোরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মোরাঙ্গা চৌপথি সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, আহতদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। শিশু ও মহিলা সহ পরিযায়ী শ্রমিক ভর্তি ওই বাসটি কোচবিহারের দিকে যাচ্ছিলেন। কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে পুলিশ তা ক্ষতিয়ে দেখছে। পলাতক‌ বাস চালক। তাঁকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা।


Pages