বিবিপি নিউজ: কারো সঙ্গে সম্পর্কে জড়ালে প্রথমদিকে সবকিছুই বেশ ভালো লাগে। তার কথা বলা, বেড়াতে যাওয়া, মজা করা সবই খুব সুন্দর মনে হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সম্পর্কের শেষে পৌঁছে যান তারা। এর পেছনে অন্যতম কারণ হলো সম্পর্কের মানুষটি ঠিক করতে ভুল করা। আর এই ছোট্ট ভুলের জন্য গুনতে হয় সারা জীবনের মাশুল। কিন্তু আমরা যদি সম্পর্কে জড়ানোর আগে মানুষটি সম্পর্কে কেমন তা জেনে নিই তাহলে জীবন সঙ্গী হিসেবে সারা জীবন তার সঙ্গে পাড়ি দিতে পারবেন।
আসুন জেনে নিই কেমন ধরনের মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়-
• প্রথমত মে মানুষটি অস্বচ্ছ। তার সঙ্গে সম্পর্কে জড়াবেন না ভুলেও। এই ধরনের মানুষেরা মুখে এক আর ভেতর আর এক রকমের হন। যে ধরনের মানুষ ভেবে আপনার তাকে ভালো লেগেছে, পরে দেখবেন যে তিনি একেবারেই সেরকম নন।
• যে ব্যক্তি এখনও তার পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেননি, তার সঙ্গে কখনোই সম্পর্ক করবেন না। কারণ তিনি আপনাকে সব সময় আগের জনের সঙ্গে তুলনা করবেন। এর ফলে কষ্ট পাবেন আপনি। এবং সম্পর্ক বেশিদিন টিকে থাকবে না।
• যারা সারাদিন বসে বড় বড় কথা বলে কিন্তু কাজের কাজ কিছু করেন না, এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালে কষ্ট ছাড়া আর কিছু পাবেন না।
• নিজের ভুল যারা স্বীকার করতে জানে না, তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক এড়িয়ে যাওয়াই ভালো। সব সময়ে নিজের ভুল যারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, তারা মানুষ হিসেবে খুব একটা ভালো হন না।
• নিজেকে নিয়েই ব্যস্ত এমন মানুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোই ভালো। স্বার্থপর মানুষ নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারে না। এমনকি আপনাকেও দরকারে ব্যবহার করতে পারে।
• আপনার জন্য যার সময়ই নেই, তার সঙ্গে কী করে প্রেম করবেন আপনি? সিনেমা দেখতে গিয়ে আপনাকে যদি সব সময় অপেক্ষা করতে হয়, বা আপনাকে সময় দিয়ে যদি তিনি আসতে ভুলেই যান, তাহলে এই মানুষকেও আপনার ভুলে যাওয়া ভালো।
