ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ,সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে একাধিক ‌ধারায় FIR মুম্বই পুলিশে - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ,সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে একাধিক ‌ধারায় FIR মুম্বই পুলিশে

বিবিপি নিউজ: বিপাকে পড়েছেন সাংবাদিক অর্ণব গোস্বামীর। ফের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে FIR দায়ের করলেন মুম্বাইয়ের পুলিশ।
পালঘরে সাধুহত্যা নিয়ে মন্তব্য পুলিশের জেরার ঘুম ছুটেছে বলিষ্ঠ সাংবাদিকের। ১২ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে তাকে। এবার বান্দ্রায় অবস্থিত একটি মসজিদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে FIR হল অর্ণবের নামে। রবিবার এই কথা জানিয়েছে মুম্বই পুলিশ।

গত ২৯ এপ্রিল রিপাবলিক টিভির সঞ্চালক বান্দ্রায় একটি মসজিদের ছবি দেখিয়েছিলেন তাঁর নিজের করা শোতে। এবং প্রশ্ন করেছিলেন ১৪ এপ্রিল সেখানেে অত লোক এল কোথা থেকে। এরপরেই অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ দক্ষিণ মুম্বইয়ের পাইধোনি পুলিশ স্টেশনেে এফআইআর দায়ের করেন রাজা এডুকেশনের সম্পাদক ইরফান আবুবকর শেখ। তিনি জানিয়েছেন একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছেন অর্ণব। তাঁর দাবি যে ১৪ এপ্রিল বান্দ্রা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের ভিঁড় করার ক্ষেত্রে মসজিদের কোনও ভূমিকা ছিল না।  এরপরেই পুলিশ আইপিসির ১৫৩, ১৫৩-এ, ৫০০, ৫১১ ও ১২০-বি ধারায় কেস দায়ের হয়েছে অর্ণবের বিরুদ্ধে। প্রসঙ্গত, পালঘর মামলায় সুপ্রিম কোর্ট অর্ণবকে তিন সপ্তাহের জন্য গ্রেফতারির হাত থেকে মুক্তি দিয়েছিল। একই সঙ্গে বলেছিলে যে এই ঘটনায় আর নতুন করে এফআইআর দায়ের করা যাবে না। এবার অন্য একটি মামলায় অভিযোগ দায়ের হল বিতর্কিত সঞ্চালকের বিরুদ্ধে।  এরফলে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছেন এই সাংবাদিক সঞ্চালক।

Pages