ফের কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ৩ CRPF জওয়ান - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

ফের কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ৩ CRPF জওয়ান


 বিবিপি নিউজ: ৪৮ ঘন্টা পার হতে না হতেই ফের জম্বু ও কাশ্মীরের হান্দওয়ারায় জঙ্গি হামলার শহিদ হলেন নিরাপত্তাবাহিনীর তিন জন। আজ সোমবার সন্ধ্যার জোড়া হামলায় নিহত হয়েছেন CRPF-এর ৩ জওয়ান।

পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন  সন্ধ্যায় রুটিন মাফিক ‌জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারাতে টহল দিচ্ছিলেন CRPF-এর বাহিনী। সেসময়  বাহিনীর উপরে আক্রমণ শানায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন আরও এক জওয়ান। সংঘর্ষে খতম হয়েছে এক সন্ত্রাসবাদীও।

Pages