বিবিপি নিউজ: চতুর্থ দফা লকডাউনের মধ্যে কিছুটা হলেও স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টায় রাজ্যের সরকার। কিন্তু করোনা আবহের মাঝে আমফানের তান্ডবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে রাজ্যের সাত জেলা। পাশাপাশি কালবৈশাখীর তান্ডবে বেহাল দশা পরিণত হয়েছে। দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরই মাঝে দুই মাস পর রাজ্যে বাস পরিষেবা চালু হল আজ।
আজ থেকে শুরু হল আন্তঃ জেলা বাস পরিষেবা।দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ২৫টি বাস আজ পূর্ব ও পশ্চিম বধর্মানের আসানসোল, দুর্গাপুর, বর্ধমান থেকে বাস ছেড়েছে বলে সংস্থা জানিয়েছে। বাসগুলি,ধর্মতলা, করুনাময়ী,সিউড়ি, পুরুলিয়া, বহরমপুর,বাঁকুড়া, কালনার মধ্যে চলাচল করেছে।এদিন স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু হয়। বাসে ওঠার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়,যাত্রীদের হাতে স্যানিটাইজার দেওয়া হয়। প্রথম দিনেই যাত্রীদের ভালো সাড়া মিলেছে। তবে বাসের ভাড়াও একই আছে। আশা করছে যাত্রী সংখ্যা ভালোই হবে।
