কলকাতা পুলিশের ক্যান্টিনের মধ্যে মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার কর্মীর মৃতদেহ ! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

কলকাতা পুলিশের ক্যান্টিনের মধ্যে মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার কর্মীর মৃতদেহ !




বিবিপি নিউজ: করোনা অতিমারির মধ্যে কলকাতা পুলিশের ক্যান্টিনের ভিতরেই এক কর্মীর  মৃত্যু ঘিরে  চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সমীর সিং‌‌(৪৭)। ক্যান্টিনের মধ্যে
মুখে বালিশ চাপা দেওয়ার অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের বডিগার্ড লাইন্সে করোনা ধরা পড়ায় সম্প্রতি ওই ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্যান্টিনটি চালাতেন রতন নামে  বাঁকুড়ার একব্যক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে মৃত সমীর সিং তাঁর দাদা। অসুস্থ হওয়ায় তাঁকে বাঁকুড়ার বাড়ি থেকে কলকাতায় এনে রেখেছিলেন রতন। তবে সমীর সিং-এর মুখে কেন বালিশ চাপা দেওয়া, তা নিয়েই দান বেঁধেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃতের ভাই রতন জানিয়েছেন, তাঁর দাদার করোনা হয়েছিল। এর আগে বডিগার্ড লাইন্সে একজনের করোনা ধরা পড়েছে। আর বুধবার কটূ গন্ধ পাওয়ার পরও কেউ প্রাথমিকভাবে ক্যান্টিনে ঢুকতে চাননি বলে জানা গিয়েছে। যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি খতিয়ে দেখতে যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

Pages