বিপাকে নো'বেল,ভারতে ঢুকলেই হবে গ্রেফতার; মামলা দায়ের! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

বিপাকে নো'বেল,ভারতে ঢুকলেই হবে গ্রেফতার; মামলা দায়ের!



বিবিপি নিউজ: একের পর এক‌ বিতর্কিত মন্তব্যের জেরে ফের আলোচনার শীর্ষে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল তথা সারেগামাপা খ্যাত নোবেল-ম্যান। ফেসবুকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় এই প্রথম নোবেল বিরুদ্ধে এফআইআর দায়ের হল ত্রিপুরায়। ভারতে আসলেই গ্রেফতার করা হবে নোবেলকে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

এক দৈনিক সংবাদ পত্রের প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরার বিলোনিয়ার বাসিন্দা সুমন পালের অভিযোগের ভিত্তিতে নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক,বাংলাদেশ হাই কমিশন ও জেলা পুলিশ সুপারের কাছে। যার জেরে ভারতের মাটিতে পা দিলেই গ্রেফতার হবেন নোবেল।

মাত্র ৩৯৯ টাকায় বিজ্ঞাপন দিন। বিশদে জানতে যোগাযোগ করুন ৭০০৩৩৪৫৫৫৮ নম্বরে।  শর্তাবলী প্রযোজ্য*

প্রসঙ্গত, গত শনিবার ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করেন বাংলাদেশী এই গায়ক,তাঁকে ‘চায়ের দোকানদার', ‘চাওয়ালা’ ইত্যাদি বলে কটাক্ষ করেন তিনি। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তামাশাটা মেনে নিতে পারেনি ভারতবাসী। নোবেলের এ হেন আচরণে তাই গর্জে উঠেন নেটিজেনরা। বিতর্কের ঝড় উঠতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে ক্ষমাও চান এই বাংলাদেশি গায়ক। ডিলিট করে দেন সেই ফেসবুক পোস্ট। জানান পুরোটাই নাকি প্রমোশ্যান্যাল গিমিক! তাঁর আসন্ন গানের প্রচার। তবুও এই বিতর্কিত গায়কের যুক্তিতে মন গলে নি ভারতবাসীর। এরপরেই তার বিরুদ্ধে দায়ের করেন কেস। ফলে ভারতে পা দিলেই হবে গ্রেফতার।

Pages