দুষ্কৃতীদের হামলায় আহত তৃনমূল নেত্রীর ছেলে! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৯ মে, ২০২০

দুষ্কৃতীদের হামলায় আহত তৃনমূল নেত্রীর ছেলে!





বিবিপি নিউজ: অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের অতর্কিত হামলায় আহত তৃণমূল নেত্রীর ছেলে সহ আরও এক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি সর্দার পাড়া এলাকার ঘটনা। পুলিশ সুত্রে খবর, বুধবার রাতে বারাসত ব্লক ১ পঞ্চায়েত সমিতির এক সদস্যার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় সদস্যার ছেলে সহ আহত হয় এক কর্মী। বৃহস্পতিবার সকালে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ করেন ওই সদস্যা। অন্যদিকে দত্তপুকুর থানার কোটরা এলাকায় বিদ্যুৎ এর খুঁটি পোতা কে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Pages