বিবিপি নিউজ: কন্টেনমেন্ট জোনের মানুষেরা অন্য এলাকা গুলিতে অবাধে প্রবেশ করছে এই অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত বেলিয়াঘাটা-ইচ্ছাপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষেরা। অন্যদিকে দেগঙ্গার আমুলিয়ায় এক পরিযায়ী শ্রমিকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা। পাশাপাশি দত্তপুকুর থানার কদম্বগাছির বেসরকারি এক ব্যাঙ্ক কর্মীর রিপোর্ট পজিটিভ আসায় সিল করে দেওয়া হয়েছে ওই ব্যাঙ্ক। পাশাপাশি এ দিন দত্তপুকুর থানার অন্তর্গত নেতাজিপল্লী ও গঙ্গাপুরের ২ জন ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে।
শুক্রবার, ২৯ মে, ২০২০
