বিবিপি নিউজ: দিন দিন বেড়েই চলেছে মারন ভাইরাস করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি আক্রান্তের প্রায় অর্ধেক মানুষ ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। কমেছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৯,৮৫১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৭৩ জনের। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৭০ জনের। এদের মধ্যে অ্যাক্টিভ কেস ১ লাখ ১০ হাজার ৯৬০ জন। পাশাপাশি ১ লাখ ৯ হাজার ৪৬২ জন মানুষ ভাইরাসের থাবা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এখনও পর্যন্ত মোট ৬ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ৫ জুন, ২০২০
