বিবিপি নিউজ: মারণ ভাইরাস করোনা থাবা এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন তথা নবান্নের দুই কর্মীর দেহে। আজ বুধবার সাংবাদিক বৈঠকে এক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন নবান্নের দুই গাড়ি চালক আক্রান্ত করোনায়। মুখ্যমন্ত্রী বলেন যে করোনা পরীক্ষায় পজিটিভ মিলেছে দুই গাড়ি চালকের যারা নবান্নে কাজ করতেন। তারপর আর কোনও ঝুঁকি নেওয়া হয় নি। সমস্ত ড্রাইভার যারা নবান্নে কাজ করেন, তাদের ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বুধবার, ৩ জুন, ২০২০
