সুপ্রিম রায়ে মুখ পুড়ল বিরোধীদের! কলকাতা পুরসভার দায়িত্বে বহাল ফিরহাদ হাকিম-ই - BBP NEWS

Breaking

বুধবার, ৩ জুন, ২০২০

সুপ্রিম রায়ে মুখ পুড়ল বিরোধীদের! কলকাতা পুরসভার দায়িত্বে বহাল ফিরহাদ হাকিম-ই


বিবিপি নিউজ: বিরোধীদের মুখ পুড়ল সুপ্রিম কোর্টের রায়ে। বড়সড় জয় মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। রাজ্য সরকারের নিয়গ করা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরই আপাতত কলকাতা পুরসভার কাজ চালিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি এম খানউইলকর, দিনেশ মাহেশ্বরী এবং সঞ্জীব খন্নাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এই নিয়োগকে বেআইনি বলে করা পিটিশনকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। 

এদিন শুনানির সময়, রাজ্য সরকারের পক্ষ থেকে
  উকিল অভিষেক মনু সিঙ্ঘভি বলেন করোনা অতিমারির জেরে নির্বাচন কমিশন ভোট গ্রহণ করতে পারেনি। তারা সেটা চিঠি লিখে পাঠায়। সেই পরিস্থিতিতে যাতে পুরসভার কাজ বন্ধ না হয় তাই প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। এই পরিপ্রক্ষিতে কর্নাটক ও মহারাষ্ট্রের উদাহরণ দেন তিনি। 

প্রসঙ্গত, পুরসভার মেয়াদ শেষ হওয়ার একদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে পুরসভা আইন (১৯৮০)-এর ৬৩৪ নম্বর ধারাকে ব্যবহার করে প্রশাসকদের বোর্ড গঠন করা হয়। সেখানে প্রধান করা হয় মেয়র ফিরহাদ হাকিমকে। বাকি মেয়র পারিষদদের বোর্ডের অংশ করা হয়। এর বিরুদ্ধেই আদালতে মামলা হয়। এই প্রক্রিয়া বেআইনি বলে দাবি করে বিরোধীদের উকিল। ফলে শীর্ষ আদালতের এমন রায়ে মুখ পুড়ল বিরোধীদের। পাশাপাশি পুরসভার প্রশাসনিক দায়িত্বে ফিরহাদ হাকিম-ই থাকবেন।

Pages