১৩০-৩৫ কিমি বেগে মহারাষ্ট্রে আছড়ে পড়ল নিসর্গ - BBP NEWS

Breaking

বুধবার, ৩ জুন, ২০২০

১৩০-৩৫ কিমি বেগে মহারাষ্ট্রে আছড়ে পড়ল নিসর্গ


বিবিপি নিউজ: আবহাওয়া দফতর পূর্বাভাসের থেকেও অতিব শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়ল। মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের কিছুটা দক্ষিণে মুরুদ এবং রেভদান্দার মাঝে স্থলভূমিতে আছড়ে পড়ল নিসর্গ। 

আজ বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ স্থলভূমিতে প্রবেশ করেছে নিসর্গ। তবে পূর্বাভাসের তুলনায় হাওয়ার বেগ বেশ খানিকটা বেশি। ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটার বেগে বইছে ঝড়। সমুদ্রে থাকার সময়ে ঘূর্ণিঝড়টির দৈর্ঘ্য প্রায় ৫০০ কিলোমিটার ছিল। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার।


Pages