সাবধান! ৫০০ টাকার কালার জেরক্স করে‌ বাজারে ছড়াচ্ছে - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ জুলাই, ২০২০

সাবধান! ৫০০ টাকার কালার জেরক্স করে‌ বাজারে ছড়াচ্ছে


বিবিপি নিউজ: বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ জেলা পুলিশ। জাল নোট কারবারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রবিবার। পুলিশ সূত্রে জানা গেছে ৫০০ টাকার নোট কালার জেরক্স করে তা বাজারে‌ ছড়াচ্ছিলেন অভিযুক্তেরা। যা দেখতে‌ অবিকল ৫০০ টাকার নোটের মতো। একটু ভালো করে দেখলেই বোঝা যাবে এ নোট আসল নয় ৷ ৫০০ টাকার নোটের মাপের সাদা কাগজে কালার ফটোকপি করা। আর এই ফটোকপি করা ৫০০ টাকার নোটের নকল ছড়িয়ে পড়ছে বাজারে।

 এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের  রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের চারদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ শহরের ওই চার যুবক ভারতীয় টাকার কালার ফটোকপি করে সরবরাহ করত। রায়গঞ্জ থানার পুলিশের কাছে এই খবর আসার পর প্রতারকদের ধরতে জাল বিছায় পুলিশ। রায়গঞ্জ জেলখানা মোড় থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে আট বান্ডিল ৫০০ টাকার ফটোকপি করা নোট উদ্ধার করেছে পুলিশ।

Pages