বিবিপি নিউজ: অবশেষে ৩৮ জনের মাথায় মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেন পুলিশ।
গত ১৪ জুলাই বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ জানায় আত্মহত্যা করেছেন অভিনেতা। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি । তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা।
এবার তলব করা হল পরিচালক মহেশ ভাটকেও। এক-দু'দিনের মধ্যেই তাঁকে বয়ান রেকর্ড করতে হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এ প্রসঙ্গে অনিলবাবু বলেন, "এখনও পর্যন্ত ৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এক-দু'দিনের মধ্যে উপস্থিত হয়ে মহেশ ভাটকে বয়ান রেকর্ড করতে হবে। তলব করা হয়েছে কঙ্গনা রানাওয়াতকেও। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে করণ জোহরের ম্যানেজারকে। তদন্তের প্রয়োজনে ডাকা হতে পারে করণকেও।"
