বিবিপি নিউজ: এখনও নিয়ন্ত্রণে আসেনি অসমের গ্যাসকূপের আগুন। ৪৪ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। হচ্ছে বিষ্ফোরণ। আগুন লাগার পর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। কিন্তু আগুন লাগার ফের বিস্ফোরণ হল অসমের তিনসুকিয়ার বাঘজানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসকূপে। ঘটনায় আহত হয়েছেন তিন বিদেশি বিশেষজ্ঞ। জানিয়েছেন সংস্থার মুখপাত্র ত্রিদীপ হাজারিকা।
বুধবার সকালে পাঁচ নম্বর কূপের কাছে একটি বিস্ফোরণ হয়। সেই সময় কূপের কাছে ছিল বিদেশি বিশেষজ্ঞদের দল। গ্যাস কূপের মাথা থেকে ঢাকনা খুলে 'ব্লো আউট প্রিভেন্টর' লাগানোর কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই বিস্ফোরণ হয়। আহত হন তিন বিশেষজ্ঞ অ্যান্থনি স্টিভেন রেনল্ডস, ডাগ ডালাস এবং নিল ডানকান। তাঁদের দ্রুত ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে আঘাত লাগলেও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
