হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সাংবাদিক রোহিত বসু! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সাংবাদিক রোহিত বসু!


বিবিপি নিউজ: হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন  সাংবাদিক রোহিত বসু। বুধবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এরপরে তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। মৃত্যু কালীন বয়স হয়েছিল ৫৯ বছর। বাংলা রাজনৈতিক সাংবাদিকতার জগতের অন্যতম উজ্জ্বল নাম। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞানের ছাত্র রোহিত বসু সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ও রাজাবাজার সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে সাংবাদিকতায় যোগদান করেন। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। সাংবাদিকতা জীবনে আনন্দবাজার পত্রিকা, একদিন, তারা নিউজ়, খাস খবরের মতো প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শেষ জীবনে উত্তরবঙ্গ সংবাদ পত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 

Pages