গোটা বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৬.২৫ লক্ষ, আক্রান্ত ১.৫ কোটির বেশি! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

গোটা বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৬.২৫ লক্ষ, আক্রান্ত ১.৫ কোটির বেশি!


বিবিপি নিউজ: করোনা ভাইরাস সংক্রমণে গোটা বিশ্বে এখনও ‌পর্যন্ত ৬.২৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বুধবার পর্যন্ত ১.৫ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। ওয়াল্ড মিটারের শেষ আপডেটে এমনটাই জানা গিয়েছে।

 বৃহস্পতিবার ভোর পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে ১ কোটি ৫৩ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রান হারিয়েছেন ৬ লক্ষ ২৫ হাজার ৪১২ জন। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লক্ষ ৪০ হাজার ৮৯৩ জন। গোটা বিশ্বে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫৩ লক্ষ ৯৭ হাজার ৩৯২। এদের মধ্যে ৬৬ হাজার ১৭৬ জনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।

Pages