বিবিপি নিউজ: লকডাউনে নিয়ম মেনেই দলীয় কর্মসূচি করছিলেন বলে অভিযোগ বিজেপির। কিন্তু পুলিশ এসে সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন হচ্ছে বলে মিটিং বন্ধ করে দেয়। রায়গঞ্জে দলীয় কার্যালয়ের সামনে তৈরি হওয়া বিজেপি ধরনামঞ্চ তুলে দেয়। তারপরেও সেখানে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তখনই তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।
বুধবার, রায়গঞ্জে দলীয় কার্যালয়ের সামনে তৈরি হওয়া ধরনামঞ্চ করে বক্তব্য দিচ্ছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশ এসে
সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন হচ্ছে বলে ধরনামঞ্চ তুলে দেয় ৷ তা সত্ত্বেও সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের মাঝে বক্তব্য রাখছিলেন রাজু । পুলিশ তাতে বাধা দিতে গেলে রায়গঞ্জ থানার IC এবং DSP-র সঙ্গে BJP কর্মীদের তর্কবিতর্ক শুরু হয়। কিন্তু BJP নেতা-কর্মীদের কোনও কথাই শুনতে চায়নি পুলিশ। এমনটাই অভিযোগ বিজেপির। সেসময় পুলিশ BJP-র রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ৷ তাঁকে টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
রাজু বন্দোপাধ্যায় ছাড়াও পুলিশ জেলা BJP-র সাধারণ সম্পাদক বাসুদেব সরকার, জেলা নেতা প্রদীপ সরকারসহ বেশ কয়েকজন BJP নেতাকে গ্রেপ্তার করে । এই ঘটনার জেরে জেলাজুড়ে দলীয় কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায়। রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, খুব অনৈতিকভাবে তাঁকে পুলিশের ভ্যানে তোলা হয়েছে ৷রাজু বন্দ্যোপাধ্যায়এদিকে দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তর দিনাজপুরজুড়ে BJP কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।
