বিবিপি নিউজ: আই-কোর চিটফান্ডকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ১৯ মাস কারাবাসের পর অবশেষে জামিন পেলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। বুধবার সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন বিচারক। বর্তমানে গুরুতর অসুস্থতা নিয়ে ওড়িশ্যার ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।
ফেসবুকে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ে জামিন পাওয়ার খবর জানিয়েছেন তাঁর স্ত্রী কস্তুরী চট্টোপাধ্যায়। সঙ্গে রায়ের প্রতিলিপিও পেশ করেছেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি ফালি নরিমান, বিচারপতি নবীন সিনহা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের কোরামে ভিডিয়ো কনফারেন্সিংয়ে শুনানি হয় এই মামলার।
তাতে সুমনবাবুর আইনজীবীদের সওয়াল শোনার পর আদালত রায়ে জানায়, হৃদযন্ত্র গুরুতর সমস্যা ও ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুমন চট্টোপাধ্যায়। ফলে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এটাই তাঁর জামিন পাওয়ার জন্য যথেষ্ট কারণ বলে আমাদের মনে হয়েছে। নিম্ন আদালতের অনুমতি নিয়ে সুমন চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দেয় সুমনবাবুকে।
