বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা সংক্রমণের প্রকোপ থেকে বাঁচার একমাত্র ভরসা লখডাউন। আর এই লকডাউনের জেরে আক্রান্তের সংখ্যা কমবে। এবার ভাইরাসের প্রকোপ রুখতে কঠোর পদক্ষেপ করলেন ঝাড়খণ্ডের সোরেন সরকার। মাস্ক না-পরলে ১ লাখ টাকা জরিমানা ও লকডাউন না-মানলে ২ বছরের জেল হবে বলে ঘোষণা করেছেন।
এক দৈনিক সংবাদ পত্রের প্রতিবেদন অনুযায়ীজানা গেছে, সংক্রামক রোগ অধ্যাদেশ ২০২০-কে পাশ করে দিয়েছে ঝাড়খণ্ড সরকার। এই অধ্যাদেশের আইনে এবার থেকে লকডাউনের বেশ কিছু নয়া নিয়ম চালু হবে। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তা জানিয়েছেন, 'এখনও অধ্যাদেশ পূর্ণরূপে বলবত্ শুরু হয়নি। কাউকে জরিমানা করা হলে, তার উপর চলা মামলায় তিনি দোষী প্রমাণিত হলে তবে তাঁকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে। এমনটা নয় যে, স্পট চেকিং-এর সময় মাস্ক না-পরা অবস্থায় কেউ ধরা পড়লে তখনই তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হবে। আমাদের সরকার সবরকমভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।'নয়া নির্দেশে লকডাউনের নিয়মকে কঠোরভাবে পালনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তিনি আরও জানিয়েছেন, লকডাউনের নিয়ম ভেঙে দোষী প্রমাণিত হলে ২ বছরের পর্যন্ত জেল হতে পারে।
