নেপালের দাদাগিরি,নো ম্যানস ল্যান্ডে কাঠামো তৈরি করে নিজেদের ভূখণ্ড দাবি করে ভারত বিরোধী স্লোগান - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২০

নেপালের দাদাগিরি,নো ম্যানস ল্যান্ডে কাঠামো তৈরি করে নিজেদের ভূখণ্ড দাবি করে ভারত বিরোধী স্লোগান

বিবিপি নিউজ: ভারত চীন সম্পর্কের মাঝেই তিতিবিরক্ত হয়ে দাঁড়িয়েছে নেপালের সম্পর্ক। এঁকের পর এক সীমান্ত এলাকায় ভারতীয়দের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে নেপাল পুলিশ। প্রথমে ভারতীয় ভূখণ্ড নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছেন।  এরপরে এবার উত্তরাখণ্ডের ‘নো ম্যানস  ল্যান্ড’-এ রীতিমতো কাঠামো বানিয়ে ফেলল সেদেশের মানুষ। ১০০-১৫০ মিটারের ওই এলাকাটি নিজেদের দাবি করে ভারত-বিরোধী স্লোগান তোলে নেপালের বাসিন্দারা।

প্রশাসন সূত্রে জানা গেছে, তনকপুরের ওই বিতর্কিত জায়গাটি কার এবং সীমান্ত নির্ধারণের জন্য ভারত ও নেপালের যৌথ দল গঠন করা হয়েছিল। সেই দলটি এলাকার জরিপ করত। কিন্তু তার আগেই করোনা ভাইরাস মহামারীর প্রকোপে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। তারইমধ্যে গত বুধবার তার লাগানোর জন্য ‘নো ম্যানস ল্যান্ড’-এ ১৫-১৮ টি কাঠামো পুঁতে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনের আধিকারিকরা। কিন্তু নেপালের বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়ে। ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজনা প্রশমনে পরে দু'দেশের সুরক্ষা বাহিনীর আধিকারিকরা বৈঠকে বসেন।


Pages