কার্গিল বিজয় দিবসে স্যালুট বীর সৈনিকদের! - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২০

কার্গিল বিজয় দিবসে স্যালুট বীর সৈনিকদের!


বিবিপি নিউজ: প্রতিবছরই আজকের দিনে অর্থাৎ ২৬ জুলাই  দেশজুড়ে পালিত হয় 'কার্গিল বিজয় দিবস'। এই দিনে সম্মান জানানো হয় ভারতীয় বীর সৈনিকদের। কিন্তু কেন জানেন এই দিনে সৈনিকদের সম্মান জানানো হয়! 

আজ থেকে ঠিক ২১ বছর আগে ১৯৯৯ সালের এই দিনটিতেই পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল ভারত।
ভারতে এই লড়াইকে 'অপারেশন বিজয়' নামেও উল্লেখ করা হয়। প্রায় ৬০ দিন অর্থাৎ দু'মাস ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলেছিল কার্গিল যুদ্ধ। জম্মু ও কাশ্মীরের কার্গিলের ড্রাস সেক্টরে হয়েছিল এই যুদ্ধ।
কার্গিল যুদ্ধ বা অপারেশন বিজয়-এর ফলে বহু ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। তাই, এই যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হয়।

Pages