মা হলেন অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়! - BBP NEWS

Breaking

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

মা হলেন অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়!


বিবিপি নিউজ:
দূর্গা পূজার আগেই ঘরে অতিথির আগমন ঘটল অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ে। শুক্রবার (৯'ই অক্টোবর) পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

জানা যাচ্ছে, শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পূজা। সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা কুণাল বর্মা জানিয়েছেন, ''পূজা ও আমি দুজনেই গর্বিত এবং অত্যন্ত আনন্দিত যে আমরা আজ একটি সুন্দর পুত্র সন্তানের বাবা-মা হয়েছি''।কুণাল আরও বলেন, ''পূজা যখন সন্তানের জন্ম দেয়, তখন আমি অপারেশন থিয়েটারেই ছিলাম, সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছি। ঈশ্বরের আশীর্বাদে পূজা ও শিশু সন্তান দুজনেই সুস্থ আছেন''।

Pages