বিবিপি নিউজ: ফের বড়সড় ভাঙন ধরল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গড় খড়গপুরে। শুক্রবার বিজেপি ছেড়ে রাজ্যের শাসকদল তৃনমূলে যোগ দিলেন বেশ কিছু নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে খড়গপুরে তৃণমূলের এক সভায় বিজেপির ৭০ জন সমর্থক তৃনমূলে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন বিজেপির স্পোর্টস সেলের জেলা সম্পাদক। দলবদলের জের খড়গপুরে শুরু হয়েছে শোরগোল। গত মাসে খড়গপুরে তৃণমূলের জেলা সদর দফতরে দলবদল করেন চার বিজেপির হেভিওয়েট নেতা। এর মধ্যে ছিলেন, সংসদ প্রতিনিধি কমিটির সদস্য রাজদীপ গুহ, বিজেপির খড়গপুর উত্তর মণ্ডল প্রাক্তন সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়গপুরে বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং ও খড়গপুরের বিজেপি নেতা সজল রায়।ফের সেখানে দলবদলে আশার আলো দেখছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, এতে ভোটের ফলে প্রভাব পড়বে না। যারা দলবদল করছে, তারা যাচ্ছে ব্যক্তিগত স্বার্থে। মানুষ সব বুঝতে পারে।
