মাদককাণ্ডে অভিযুক্ত শালার খোঁজে বিবেক ওবেরয়ের বাড়িতে পুলিশের হানা - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

মাদককাণ্ডে অভিযুক্ত শালার খোঁজে বিবেক ওবেরয়ের বাড়িতে পুলিশের হানা



বিবিপি নিউজ: বলিউডের অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে হানা দিলেন পুলিশ। জানা গেছে,মাদককাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত শালা আদিত্য আলভার খোঁজেই অভিনেতার বাড়িতে বৃহস্পতিবার হানা দিল বেঙ্গালুরু পুলিশ।

বেঙ্গালুরু পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ‘আদিত্য আলভা ফেরার। বিবেক ওবেরয় তাঁর আত্মীয়। আমাদের কাছে খবর ছিল যে বিবেকের বাড়িতেই লুকিয়ে রয়েছেন আদিত্য। তাই আদালতের নির্দেশনামা নিয়ে ওঁর  মুম্বইয়ের বাড়িতে গিয়েছে সিসিবি টিম।’  জানা গিয়েছে, কন্নড় থবির তারকা রাগিনী দ্বিবেদীর বাড়িতে পুলিশ হানা দেওয়ার পর থেকেই নিরুদ্দেশ হয়েছেন আদিত্য আলভা। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে বেঙ্গালুরু শহর সংলগ্ন পারাপ্পানা অগ্রহার জেলে রয়েছেন অভিনেত্রী। কন্নড় ছবির একাধিক অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী ও কলাকুশীদের কাছে মাদক পাচারের অভিযোগ উঠেছে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জীবরাজ আলভার ছেলে আদিত্য আলভার বিরুদ্ধে। এই দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী ও সঞ্জনা গলরানি। এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত আদিত্য আলভা গত ৪ সেপ্টেম্বর থেকে নিরুদ্দেশ। কন্নড় ছবির জগতে মাদকের রমরমা ফাঁস করেন নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের ভাই ইন্দ্রজিৎ লঙ্কেশ।

Pages