বিবিপি নিউজ: পরপর তিনদিন বাজার কিছুটা উদ্ধমুখী হলেও বৃহস্পতিবার ও শুক্রবার পড়ল সোনার দাম। তবে বিশ্ব বাজারে দামে তেমন হেরফের হয়নি। ভারতীয় বাজারে শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম কমে দাঁড়িয়েছে ৫০,৬৫৩ টাকা। আর সিলভার ফিউচার্সে এক কেজি রুপোর দর কিছুটা কমে হয়েছে ৬১,৫১২ টাকা।চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনা ও রুপোর উত্থান-পতন অব্যাহত। গত সেশনে সোনার দাম ০.৩ শতাংশ বেড়েছিল। আর রুপো পড়েছিল ০.৩ শতাংশ। বিশ্ব বাজারে অবশ্য দৃঢ় মার্কিন ডলার এবং মার্কিন আর্থিক প্যাকেজ নিয়ে অনিশ্চয়তার জেরে সোনার দরে তেমন হেরফের হয়নি। প্রতি আউন্স সোনার দাম ০.১ শতাংশ কমে হয়েছে ১,৯০৬.৩৯ ডলার। চলতি সপ্তাহে হলুদ ধাতুর দাম পড়েছে এক শতাংশ।
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
