বিহার নির্বাচনী সমীক্ষায় এনডিএ-র জয়, আবারো মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমার! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

বিহার নির্বাচনী সমীক্ষায় এনডিএ-র জয়, আবারো মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমার!


বিবিপি নিউজ:
চলতি মাসের ২৮ তারিখ প্রথম দফার ভোট হতে চলেছে বিহারের বিধানসভায়। মোট। তিন দফায় ২৪৩ আসনে ভোট হবে। আর ভোটের আগে জন। সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ফের বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। কিন্তু কম আসনে প্রতিদ্বন্দ্বীতা করেও বেশি আসন জিতবে জেডিইউ-র জোট শরিক বিজেপি। টাইমস নাও- সি ভোটার জনসমীক্ষায় এমনটাই জানিয়েছেন।

করোনা ভাইরাস মহামারির আবহে নির্বাচন, তাই ভোট প্রচার এখনও তুঙ্গে ওঠেনি। কিন্তু নিশ্চিত ভাবেই এই মুহূর্তে এগিয়ে এনডিএ, যদি এই সমীক্ষা সঠিক হয়। সমীক্ষা বলছে যে এনডিএ পাবে ১৬০ আসন। বিরোধী মহাগঠবন্ধন পাবে ৭৬, এলজিপি পাবে ৫টি আসন ও অন্যরা দুটি আসন পাবে। এনডিএ-র মধ্যে বিজেপি পাবে ৮৫, জেডিইউ ৭০ ও অন্যান্য ছোটো শরিকরা ৫ টি আসন। প্রসঙ্গত, জেডিইউ ১১৫টি ও বিজেপি ১১০টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে। এই সমীক্ষা মোটের ওপর সঠিক হলে বিজেপির জয়ের স্ট্রাইক রেট সংযুক্ত জনতা দলের চেয়ে অনেকটাই বেশি হবে। সেটি নিশ্চিত ভাবেই ভবিষ্যতের জন্য নীতিশ কুমারের ওপর চাপ বাড়াবে। বিজেপি যদিও বারবার বলেছে যে বিহারে এনডিএ-র নেতা নীতিশ কুমার। এই নিয়ে কোনও বিতর্ক নেই। কিন্তু ক্রমশই আসন সমঝোতায় নিজেদের গুরুত্ব বাড়িয়েছে গেরুয়া শিবির। ১০ নভেম্বর ভোটগণনা হবে।


Pages