তিনদিনে প্রথমবার বড়সড় পতন সোনা-রুপোর! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

তিনদিনে প্রথমবার বড়সড় পতন সোনা-রুপোর!



বিবিপি নিউজ: কিছুটা উদ্ধমুখী হলেও তিনদিন পর আজ মঙ্গলবার আবারো নিন্মমুখী সোনা-রূপোর দর। মঙ্গলবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০,৮২৬ টাকা।  সিলভার ফিউচার্সে এক কেজি রুপোর দর ১.২ শতাংশ পড়ে ৬২,৩৪৩ টাকায় ঠেকেছে।

বিশ্ব বাজারেও সোনার দর কমেছে। তবে করোনা ভাইরাস আক্রান্ত এবং করোনার সম্ভাব্য টিকার ট্রায়ালে ধাক্কার ফলে ক্ষতি আটকেছে। এক আউন্স স্পট গোল্ডের দাাম ০.১ শতাংশ কমে হয়েছে ১,৯১৯.৫১ ডলার। ভারতীয় বাজারের মতো বিশ্ব বাজারেও সোনার তুলনায় রুপোর পতনের মাত্রা বেশি। এক আউন্স রুপোর দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫.০২ ডলার। তবে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ডলার সূচক ০.০৯ শতাংশ উর্ধ্বমুখী হওয়ার অন্য মুদ্রাধারীদের কাছে সোনা দামী হয়েছে।  গত সেশনে সোনা ও রুপো উভয়েরই দাম বেড়েছিল। সোনার উত্থান হয়েছিল ০.৫৫ শতাংশ এবং রুপোর দাম বেড়েছিল ০.২৬ শতাংশ। সেখান থেকে মঙ্গলবার সকালে অনেকটা পতনের সাক্ষী থেকেছে রুপো।


Pages