বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে গ্রেপ্তার আরও এক - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে গ্রেপ্তার আরও এক


বিবিপি নিউজ:
ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লা শ্যুট আউট কান্ডে আরও এক জনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম সুবোধ যাদব। অভিযুক্তের বাড়ি ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে। আজ বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুনের ঘটনায় আগেই মহম্মদ খুররম ও গোলাম শেখ নামে দু'জনকে গ্রেপ্তার করেছিল সিআইডি।

রবিবার (৪'ই অক্টোবর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত টিটাগড় থানার সন্নিকটে বিজেপির পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারান মণীশ শুক্লা। এরপরেই সোমবার রাজ্য বিজেপির পক্ষ থেকে সোমবার ১২ ঘন্টায় ব্যারাকপুর বনধ্ করেন। বনধ্ করতে গিয়ে বিভিন্ন এলাকায় ধুন্ধুমার বাঁধে। দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় পর দিনই মণীশ শুক্লার বাড়িতে যান। সেদিন সাংবাদিকদের কৈলাস বিজয়বর্গীয় বলেন, "মণীশ খুনে তৃণমূল ও পুলিশের যোগ রয়েছে। ঘটনায় আমরা CBI তদন্ত চাই।" যদিও সোমবারই মণীশ খুনের তদন্তভার CID-র হাতে তুলে দেওয়া হয়। তদন্তভার হাতে নেওয়ার 24 ঘণ্টার মধ্যে মহম্মদ খুররম ও গোলাম শেখ নামে দু'জনকে গ্রেপ্তার করে তারা।

Pages