বিজেপির মিছিল ঘিরে উত্তপ্ত মহানগর,ইটবৃষ্টি-বোমাবাজি, উদ্ধার পিস্তল - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

বিজেপির মিছিল ঘিরে উত্তপ্ত মহানগর,ইটবৃষ্টি-বোমাবাজি, উদ্ধার পিস্তল


বিবিপি নিউজ:
আজ বৃহস্পতিবার বিজেপি ডাকা, রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন অভিযানে ঘিরে ধুন্ধুমার কান্ড শহর কলকাতা জুড়ে। চলল পুলিশ-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। উদ্ধার হয়েছে পিস্তল। মুড়ি মুড়কির মত চলল ইটবৃষ্টি। এদিন মহানগরের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশের মারে আহত হয়েছেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। দিলীপ ঘোষের উপর লাঠি চার্জের অভিযোগ।পুলিশের মারে বিজেপির বহু কর্মীই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের কাছ থেকে কোনওরকম সাহায্য মেলেনি বলে অভিযোগ করেছেন তাঁরা।

Pages