করোনা পজেটিভ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

করোনা পজেটিভ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়



বিবিপি নিউজ: মারন ভাইরাসে আক্রান্ত প্রবাদপ্রতীম প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 জানা গেছে, বিগত  কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। রুটিন মাফিক কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পরই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও টালিগঞ্জে করোনা ভাইরাসের প্রকোপ এই প্রথম নয়। অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবার, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী-সহ অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে এঁদের প্রত্যেকেই লড়াই করেই কোভিডকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। সিনেমার পাশাপাশি টেলিভিশনের অভিনেতা ও কুশীলবরাও কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। অভিনেতার আরোগ্য কামনা করে তাঁর সহকর্মীরা প্রার্থনাও করছেন। 

Pages