গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হল, বিয়ের পিঁড়িতে কাজল আগরওয়াল - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হল, বিয়ের পিঁড়িতে কাজল আগরওয়াল

 


বিবিপি নিউজ: দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল অবশেষে সব গুঞ্জন উড়িয়ে সত্যিটা সামনে নিয়ে আসলেন। এর আগে অভিনেত্রীর প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক অনেক খবর প্রকাশ করেছে গণমাধ্যম। কয়েক মাস আগে শোনা যায়, ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বাগদান সেরেছেন কাজল। যদিও বিষয়টি নিয়ে তখন মুখ খোলেননি অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে! কারণ গৌতম কিচলুকে বিয়ে করতে চলেছেন।

 মুম্বাইয়ের চার্চ গেটের কাছে কাজলের বাড়ি। তাঁর বাড়ির কাছাকাছি একটি পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দু’দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান হবে। এতে কাজল-গৌতমের কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।তবে বিয়ের তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি। ক্যাথেড্রাল ও জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন গৌতম। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি। গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। বর্তমানে কাজলের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। 

Pages