বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনার ফলে নাজেহাল গোটা বিশ্ব। মহামারির এই ভাইরাসের হাত থেকে বাঁচতে দরকার ভ্যাকসিনের। মারণ এই ভাইরাসের এখনও পর্যন্ত ভ্যাক্সিন তৈরি করার জন্য যুদ্ধকালীন প্রস্তুতি করে চলেছেন গোটা বিশ্বের বিজ্ঞানীরা। ইতিমধ্যেই রাশিয়া ভাইরাস সংক্রমণ রোধ করতে ভ্যাক্সিন নিয়ে এসেছে। তবে ভারতে কবে আসবে করো ভ্যাক্সিন? তা নিয়ে উত্তর দিলেন দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন। রবিবার দুপুরে ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের জুলাই মাসের মধ্যে ২৫ কোটি ভারতবাসীকে ভ্যাক্সিন দেওয়ার টার্গেট নিয়েছে কেন্দ্র। তিনি বলেন, ভ্যাক্সিন একবার প্রস্তুত হয়ে গেলেই বেশির ভাগ মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্র। জুলাই মাসের মধ্যে অন্তত ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডোজ ভ্যাক্সিন কেন্দ্রের হাতে আসবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
