বীরভূমে ৩০ হাজার ডিটোনেটর উদ্ধার,‌ গ্রেফতার চালক! - BBP NEWS

Breaking

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

বীরভূমে ৩০ হাজার ডিটোনেটর উদ্ধার,‌ গ্রেফতার চালক!



বিবিপি নিউজ: সন্দেহজনক গাড়ি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে জাতীয় সড়কের ওপর। গাড়ি আটকে তল্লাশি চালাতেই কর্মরত পুলিশকর্মীদের চোখ ছানাবড়া হয়ে যাওয়ার অবস্থা। ছোট মারুতি ভ্যান গাড়ির মধ্যে থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণে বিস্ফোরক। এই ঘটনায় মহম্মদবাজার থানার পুলিশ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। 

পুলিশ জানিয়েছে, রবিবার সকালে মহম্মদবাজারের জয়পুর এলাকায় বাজেয়াপ্ত করা ওই মারুতি গাড়ি থেকে প্রায় ৩৯ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। গাড়ির নথি ঠিকঠাক দেখাতে না পেরে চালক আশিস কেওড়াকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গাড়িতে বিস্ফোরক বোঝাই করে তিনি রানিগঞ্জ থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিলেন। কিন্তু উদ্ধার হওয়া দেড় হাজারটি ডিটোনেটর কী কাজে লাগবে?‌ চালক আশিসের দাবি, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন পাথর খাদানে ব্যবহারের জন্যই ওই বিস্ফোরক মজুত করা হচ্ছে। ইতিমধ্যে ওই ডিটোনেটরের ক্রেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পুলিশ।

Pages